তৈল
তৈল [ taila ] বি. তেল। [সং. তিল + অ]। তৈলকল্ক, তৈলকিট্ট বি. তেলের কাইট; খইল। তৈলকার বি. তেলি; কলু। তৈলচিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting. তৈলচৌরিকা বি. আরশোলা। তৈলদান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া। তৈলপ, তৈলপা, তৈলপায়িকা বি. তেলাপোকা, আরশোলা। তৈলপক্ব বিণ. ১. তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)। তৈলবীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি। তৈলমর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই। তৈলযন্ত্র বি. তেলের কল, ঘানি। তৈলসেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা। তৈলস্ফটিক বি. পীতাভ...
তেমন
তেমন [ tēmana ] বিণ. সেইরকম (তেমন জিনিস, তেমন খাবার)। ☐ ক্রি-বিণ. সেইভাবে (তেমন গাইতে কেউ পারে না, তেমন খেলতে পারি না)। [< সং. তস্মিন্]। তেমনই (উচ্চা. ত্যামোনি) বিণ. ক্রি-বিণ. সেইরকমই (আমি ঠিক তেমনই চেয়েছিলাম)। তেমনি বিণ. ঠিক সেইরকম, উপযুক্ত, যোগ্য (যেমন প্রশ্ন তেমনি জবাব)। ☐ ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে, তখনই, তত্ক্ষণাত্ (যেমনি গেল তেমনি ফিরল)।