তৈলকল্ক

তৈলকল্ক, তৈলকিট্ট বি. তেলের কাইট; খইল।

তৈলদান

তৈলদান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া।

তৈলপক্ব

তৈলপক্ব বিণ. তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)।

তৈলবীজ

তৈলবীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি।

তৈলমর্দন

তৈলমর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই।