তফাত

তফাত, (বর্জি.) তফাত্ [ taphāta, (taphāt ] বি. ১. দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); ২. দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); ৩. পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। ☐ বিণ. ১. দূরগত (তফাত হও); ২. পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]।

তপশ্চারণ

তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ [ tapaścaraṇa, tapaścaryā, tapaścāraṇa ] বি. তপস্যা (তপশ্চর্যায় মগ্ন)। [সং. তপস্ + চরণ (=আচরণ), চর্যা, চারণ]।

তপশ্চর্যা

তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ [ tapaścaraṇa, tapaścaryā, tapaścāraṇa ] বি. তপস্যা (তপশ্চর্যায় মগ্ন)। [সং. তপস্ + চরণ (=আচরণ), চর্যা, চারণ]।

তপশ্চরণ

তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ [ tapaścaraṇa, tapaścaryā, tapaścāraṇa ] বি. তপস্যা (তপশ্চর্যায় মগ্ন)। [সং. তপস্ + চরণ (=আচরণ), চর্যা, চারণ]।

তদন্ত

তদন্ত [ tadanta ] বি. ১. তার শেষ; ২. স্বরূপ নির্ণয়; ৩. প্রকৃত অবস্হা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান বা খোঁজ। [সং. তদ্ + অন্ত]। তদন্ত কমিটি বি. প্রকৃত ঘটনা বা অবস্হা অনুসন্ধানের জন্য নিযুক্ত ব্যক্তিবর্গ। তদন্ত কমিশন – তদন্ত কমিটি -র অনুরূপ।

তদন্ত কমিটি

তদন্ত কমিটি বি. প্রকৃত ঘটনা বা অবস্হা অনুসন্ধানের জন্য নিযুক্ত ব্যক্তিবর্গ।

তত্ত্ব

তত্ত্ব [ tattba ] বি. ১. স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); ২. ব্রহ্ম; ৩. সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); ৪. সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ (‘চতুর্বিংশতি তত্ত্ব’); ৫. পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); ৬. অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); ৭. দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; ৮. উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি.বি. ১. খোঁজ নেওয়া; ২. কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। তত্ত্বচিন্তা বি. ১. ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; ২. দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। তত্ত্বজিজ্ঞাসা বি. ১. তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; ২. ব্রহ্মবিষয়ক প্রশ্ন। তত্ত্বজ্ঞ বিণ. ১. তত্ত্ব জানে এমন; ২. ব্রহ্মজ্ঞ; ৩. দর্শনশাস্ত্রবিদ। তত্ত্বজ্ঞান বি. ১. ব্রহ্ম সম্বন্ধে...

তত্ত্ব করা

তত্ত্ব করা ক্রি.বি. ১. খোঁজ নেওয়া; ২. কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো।

তত্ত্বচিন্তা

তত্ত্বচিন্তা বি. ১. ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; ২. দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা।