তরু
তরু [ taru ] বি. গাছ, বৃক্ষ। [সং. √ তৃ + উ]। তরুকোটর বি. গাছের গায়ের গর্ত। তরুতল, তরুমূল বি. গাছের তলা, গাছতলা। তরুরাজ, তরুবর বি. বৃক্ষশ্রেষ্ঠ; বট অশ্বত্থ প্রভৃতি বড় গাছ। তরুলতা বি. গাছের লতা। তরুশির বি. গাছের চূড়া বা ডগা। তরুণ [ taruṇa ] বিণ. ১. নবযৌবনপ্রাপ্ত; কিশোর; ২. নতুন (তরুণ জ্বর); ৩. নবোদিত (তরুণ রবি); ৪. অপরিণত (তরুণ বয়স)। ☐ বি. নবযুবক; কিশোর বালক (এখানে তরুণদেরই ভিড়)। [সং. √ তৃ + উন]। তরুণতা, তরুণত্ব, তারুণ্য বি. তরুণ অবস্হা; তরুণ বয়স, নবযৌবন; কৈশোর; নবীনতা; অপরিপক্বতা।
তমসাচ্ছন্ন
তমসাচ্ছন্ন, তমসাবৃত [ tamasācchanna, tamasābṛta ] বিণ. অন্ধকারে ঢাকা. অন্ধকারে ছেয়ে রয়েছে এমন (তমসাচ্ছন্ন রাত্রি)। [সং. তমসা + আচ্ছন্ন, আবৃত]।
তবক
তবক১ [ tabaka ] বি. ১. সোনা বা রুপার পাত (তবকে মোড়া খিলি); ২. পাত (সোনার তবক)। [ফা. তবক্, তু. আ. ত্বক্]। তবক২ [ tabaka ] বি. স্তর, থাক (তবকে তবকে সাজানো কাপড়)। [তু. সং. স্তবক]। তবক৩ [ tabaka ] বি. বন্দুক (‘মুটকীর তেজ যেন তবকের গুলি’: ক. ক.)। [তুর. তোপক্, তুপক]। তবকি বি. তবকধারী; বন্দুকধারী যোদ্ধা; গোলন্দাজ সৈন্য। [তুর. তুপক্চী]।