তলানো

তলানো [ talānō ] ক্রি. ১. ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); ২. অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); ৩. পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।

তর্পী

তর্পী (-র্পিন্) বিণ. তর্পণকারী; তৃপ্তিকারক। বিণ. স্ত্রী. তর্পিণী।

তর্পণ

তর্পণ [ tarpaṇa ] বি. ১. মৃত পূর্বপুরুষের প্রীতি ও তৃপ্তির জন্য জীবিত বংশধরের জলদান; পিতৃযজ্ঞ; ২. তৃপ্তিবিধান। [সং. √ তৃপ্ + অন]। তর্পিত বিণ. ১. যার তর্পণ করা হয়েছে এমন; ২. সন্তোষিত। তর্পী (-র্পিন্) বিণ. তর্পণকারী; তৃপ্তিকারক। বিণ. স্ত্রী. তর্পিণী।

তর্পিত

তর্পিত বিণ. ১. যার তর্পণ করা হয়েছে এমন; ২. সন্তোষিত।

তর্জিত

তর্জিত বিণ. ১. ভর্ত্ সিত; ২. ভয় দেখানো হয়েছে এমন।

তর্জানো

তর্জানো ক্রি. তর্জন করা। ☐ বি. তর্জন।

তর্জা

তর্জা [ tarjā ] ক্রি. আস্ফালন করা; শাসানো। [সং. √ তর্জ্ + বাং. আ]। তর্জানো ক্রি. তর্জন করা। ☐ বি. তর্জন। তর্জিত বিণ. ১. ভর্ত্ সিত; ২. ভয় দেখানো হয়েছে এমন।

তর্জন

তর্জন [ tarjana ] বি. ১. ক্রুদ্ধ গর্জন বা আস্ফালন (এই বেচারাদের উপর তর্জন করে কী লাভ?); ২. প্রবল তিরস্কার বা শাসানি; ভয়প্রদর্শন। [সং. √ তর্জ্ + অন]। তর্জনগর্জন বি. প্রবল গর্জনসহ শাসানি, তিরস্কার বা আস্ফালন।

তর্জনগর্জন

তর্জনগর্জন বি. প্রবল গর্জনসহ শাসানি, তিরস্কার বা আস্ফালন।