তহসিলদার

তহসিলদার বি. তহসিলের ভারপ্রাপ্ত কর্মচারী, গোমস্তা; জমিদারির খাজনা আদায়কারী।

তহবিল

তহবিল, (কথ্য) তবিল [ tahabila, (kathya) tabila ] বি. ১. সঞ্চিত বা মজুত টাকাকড়ি, নগদ জমা; ২. ভাণ্ডার, কোষ (এখন আমার তহবিল শূন্য)। [আ. তহ্বীল]। তহবিলদার বি. কোষাধ্যক্ষ, খাজাঞ্চি। তহবিলদারি বি. তহবিলদারের কাজ (‘আমায় দে মা তবিলদারি’: রা. প্র.)।

তবিল

তহবিল, (কথ্য) তবিল [ tahabila, (kathya) tabila ] বি. ১. সঞ্চিত বা মজুত টাকাকড়ি, নগদ জমা; ২. ভাণ্ডার, কোষ (এখন আমার তহবিল শূন্য)। [আ. তহ্বীল]।

তহবিলদারি

তহবিলদারি বি. তহবিলদারের কাজ (‘আমায় দে মা তবিলদারি’: রা. প্র.)।

তল্পিবাহক

তল্পিদার, তল্পিবাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি।

তল্পিদার

তল্পিদার, তল্পিবাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি।

তল্পি

তল্পি [ talpi ] বি. বিছানাপাত্রের গাঁটরি; বিছানাপত্র এবং কাপড়চোপড়ের পোঁটলাপুঁটলি। [সং. তল্প + বাং. ই]। তল্পিতল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি। তল্পিদার, তল্পিবাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি।

তল্পিতল্পা

তল্পিতল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি।