তিষ্যা

তিষ্যা বি. (স্ত্রী.) তিষ্যনক্ষত্রযুক্ত পূর্ণিমা।

তিষ্য

তিষ্য [ tiṣya ] বি. নক্ষত্রবিশেষ, পুষ্যানক্ষত্র। [সং. √ তুষ্ (তুষ্ট করা) + ক্যপ্]। তিষ্যা বি. (স্ত্রী.) তিষ্যনক্ষত্রযুক্ত পূর্ণিমা।

তিষ্ঠানো

তিষ্ঠোনো, তিষ্ঠানো [ tiṣṭhōnō, tiṣṭhānō ] ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)। [বাং. √ তিষ্ঠা < সং. অতসী]।

তিষ্ঠোনো

তিষ্ঠোনো, তিষ্ঠানো [ tiṣṭhōnō, tiṣṭhānō ] ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)। [বাং. √ তিষ্ঠা < সং. অতসী]।

তিলোত্তমা

তিলোত্তমা [ tilōttamā ] বি. সুন্দ ও উপসুন্দ নামে দুই অসুর বধের জন্য ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা তিল তিল করে সৃষ্টির যাবতীয় সৌন্দর্য আহরণপূর্বক যে অপ্সরাকে নির্মাণ করেছিলেন। [সং. তিল + উত্তমা]।

তিলেক

তিলেক [ tilēka ] বি. তিলমাত্র, সামান্য অংশও। ☐ বিণ. অত্যল্প, বিন্দুমাত্র (জীবনে তিলেক সুখ পেলাম না)। ☐ ক্রি-বিণ. 1 ক্ষণমাত্র, ক্ষণকাল (তিলেক দাঁড়াও); 2 একটুও (তোমাকে সে তিলেক সহ্য করতে পারে না)। [সং. তিল + এক (বাং. সন্ধি)]।

তিলাঞ্জলি

তিলাঞ্জলি [ tilāñjali ] বি. 1 মৃত আত্মার তৃপ্তির জন্য তার জীবিত বংশধরের দ্বারা তিল ও জল অঞ্জলি করে তর্পণ; 2 (আল.) সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ, সম্বন্ধত্যাগ (‘তিলাঞ্জলি দিঁলু কুললাজে’: অনন্তদাস)। [সং. তিল + অঞ্জলি-তু. তিনাঞ্জলি]।

তিলকছাপা

তিলকসেবা, তিলকছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা।

তিলকসেবা

তিলকসেবা, তিলকছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা।

তিলকা

তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন (‘অলকা তিলকা ভালে’)।