তীব্র
তীব্র [ tībra ] বিণ. 1 প্রখর, কড়া (তীব্র আলো, তীব্র রোদ); 2 জোরালো, বলিষ্ঠ (তীব্র প্রতিবাদ); 3 দুঃসহ (তীব্র দুঃখ, তীব্র জ্বালা); 4 উগ্র, কর্কশ (তীব্র ভাষা); 5 উচ্চ (তীব্র স্বরে কথা বলা); 6 মারাত্মক, সাংঘাতিক (তীব্র বিষ); 7 কঠিন (তীব্র লড়াই, তীব্র প্রতিযোগিতা); 8 ক্রুদ্ধ, তীক্ষ্ণ (তীব্র দৃষ্টি)। [সং. √ তীব্ + র]। বি. তীব্রতা। তীব্রমধ্যম বি. সংগীতের কড়িমধ্যম স্বর।
তীক্ষ্ণ
তীক্ষ্ণ [ tīkṣṇa ] বিণ. 1 অত্যন্ত ধারানো, শাণিত (তীক্ষ্ণ ছুরি); 2 সূক্ষ্মাগ্র, ছুঁচলো (তীক্ষ্ণ কাঁটা); 3 সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এমন (তীক্ষ্ণ বুদ্ধি); 4 প্রখর, উগ্র, তীব্র (তীক্ষ্ণ রৌদ্র, তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ বিষ); 5 সতর্ক, সজাগ (তীক্ষ্ণ দৃষ্টি)। [সং. √ তিজ্ + স্ন]। স্ত্রী. তিক্ষ্ণা। বি. তীক্ষ্ণতা, তীক্ষ্ণত্ব। তীক্ষ্ণলৌহ, তীক্ষ্ণায়স বি. ইস্পাত।