তুলে ধরা

তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)।

তুলে দেওয়া

তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া।

তুলানো

তুলানো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

নামহীন

নামহীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত।

তুলা

তুলা1 [ tulā1 ] বি. 1 কার্পাস; 2 কার্পাস শিমূল প্রভৃতি ফলের আঁশ। [সং. তূল]। তুলা2, তোলা [ tulā2, tōlā ] ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো...

তুলট

তুলট1 [ tulaṭa1 ] বিণ. তুলা থেকে প্রস্তুত (তুলট কাগজ)। ☐ বি. তুলা থেকে প্রস্তুত কাগজ (তুলটে লেখা পুঁথি)। [সং. তূল + বাং. ট]। তুলট2 [ tulaṭa2 ] বি. তুলাদণ্ডে নিজেকে মেপে দাতার সমপরিমাণ অর্থাদি দান, তুলাদান। [সং. তুলা + বাং. ট]।

তুল

তুল2 [ tula2 ] বি. 1 দাঁড়িপাল্লা; 2 তৌল করা (তুল করে দেখা)। [সং. তুলা]।

তুরিতে

তুরিত, তুরিতে [ turita, turitē ] ক্রি-বিণ. (ব্রজ.) দ্রুত, তাড়াতাড়ি (‘তুরিতে জ্বালিয়া বাতি হেরিলেন ইতি উতি’: বা. ঘো.)। [সং. ত্বরিত]।

তুরঙ্গমী

তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী স্ত্রী. তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।

তুরঙ্গী

তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী স্ত্রী. তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।