ত তুষার তুষার [ tuṣāra ] বি. বরফ, হিমানী, নীহার (তুষারপাত)। ☐ বিণ. শীতল, ঠাণ্ডা (তুষারকর)। [সং. √ তুষ্ + আর]। তুষারগিরি, তুষারাদ্রি বি. হিমালয় পর্বত। তুষারধবল বিণ. বরফের মতো সাদা। তুষারমৌলি বিণ. চূড়ায় বা শীর্ষে বরফ রয়েছে এমন, যার চূড়া বরফে ঢাকা।