টালনি

টালনি [ ṭālani ] বি. হেলন, কাত হওয়ার ভাব (‘চূড়ার টালনি বামে’: জ্ঞান)। [টাল২ দ্র]।

টাবা

টাবা [ ṭābā ] বি. লেবুবিশেষ। [দেশি]।

টায়রা

টায়রা [ ṭāẏarā ] বি. স্ত্রীলোকের ললাটভূষণ বা মাথায় পরার গয়নাবিশেষ। [ইং. tiara]।

টায়ার

টায়ার [ ṭāẏāra ] বি. গাড়ির চাকার বাইরের শক্ত রবারের আবরণ। [ইং. tyre]।

টাট্টি

টাট্টি [ ṭāṭṭi ] বি. ১. মল, মলত্যাগ; ২. মলত্যাগের স্হান। [হি. টাট্টি]।

টাঁসা

টাঁসা [ ṭāmsā ] ক্রি. ১. হাতে-পায়ে রক্তচলাচল বন্ধ হয়ে শক্ত হয়ে যাওয়া; ২. (বিদ্রূপে) মরে যাওয়া বা মরে কাঠ হয়ে যাওয়া (বুড়োটা টেঁসে গেছে)। [দেশি]।

টাইমবাঁধা

টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)।

টাইমটেবল

টাইমটেবল বি. সময়সারণি; রেল কারখানা ইত্যাদির সময়সূচি। টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)। টাইমপিস বি. টেবিলঘড়ি।

টাইমধরা

টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)।