টিনটিন

টিনটিন [ ṭina-ṭina ] বি. অতিশয় কৃশতার ভাব। [দেশি। টিনটিনে বিণ. খুব কৃশ, টিনটিন করে এমন (রোগা টিনটিনে ছেলে)।

টিনচার আয়োডিন

টিনচার আয়োডিন [ ṭinacāra āẏōḍina ] বি. ক্ষতাদির পচনরোধক ওষুধবিশেষ। [ইং. tincture iodine]।

টিন

টিন [ ṭina ] বি. ১. নমনীয় ধাতুবিশেষ; ২. রাং; ৩. রাঙের কলাই-করা লোহার পাত; ৪. ক্যানেস্তারা, টিনের পাত্র (তেলের টিন)। [ইং. tin]।

টিকিং

টিকিন, টিকিং [ ṭikina, ṭiki ] বি. গদি তোশক বালিশ প্রভৃতির খোল তৈরির জন্য ব্যবহৃত মোটা কাপড়বিশেষ। [ইং. ticking]।

টিকিন

টিকিন, টিকিং [ ṭikina, ṭiki ] বি. গদি তোশক বালিশ প্রভৃতির খোল তৈরির জন্য ব্যবহৃত মোটা কাপড়বিশেষ। [ইং. ticking]।

টিকির দেখা নেই

টিকির দেখা নেই (কৌতু.) মোটেই দেখতে না পাওয়া, সম্পূর্ণ অদর্শন (তোমাকে হন্যে হয়ে খুঁজছি, অথচ তোমার টিকির দেখা নেই)।

টুইশনি

টিউশনি, টুইশনি [ ṭiu-śani, ṭui-śani ] বি. ছাত্রদের বাড়িতে গিয়ে কিংবা অন্যত্র গৃহশিক্ষকতা; গৃহশিক্ষকের কাজ (টিউশনি করে সংসার চালায়)। [ইং. tuition + বাং. ই]।

টিউশনি

টিউশনি, টুইশনি [ ṭiu-śani, ṭui-śani ] বি. ছাত্রদের বাড়িতে গিয়ে কিংবা অন্যত্র গৃহশিক্ষকতা; গৃহশিক্ষকের কাজ (টিউশনি করে সংসার চালায়)। [ইং. tuition + বাং. ই]।

টালাচালি

টালাচালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)।

টালা

টালা [ ṭālā ] ক্রি. ১. অবহেলা করা; ২. বৃথা সময় নষ্ট করা (‘মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল’: ঘ.); ৩. ভাঁড়ানো (‘সত্য কথা মিথ্যা করি টালে’: শি.); ৪. অগ্রাহ্য করা; ৫. চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি > √ টল্ + বাং. আ]। টালাচালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)।