টেমি

টেমি [ ṭēmi ] বি. কেরেসিন তেলে জ্বালবার ছোট কুপি বা ডিবে। [হি. টেম]।

টেবো

টেবো [ ṭēbō ] বিণ. টাবা লেবুর মতো গোলগাল; ফুলোফুলো (টেবো গাল)। [বাং. টাবা + উয়া > ও]।

টেবিল

টেবিল [ ṭēbila ] বি. মেজ; লেখা পড়া প্রভৃতি কাজের উপযোগী চার পায়াবিশিষ্ট উঁচু আসবাববিশেষ। [ইং. table]।

টেনশন

টেনশন [ ṭēna-śana ] বি. দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা। [ইং. tension]।

টেনিস

টেনিস [ ṭēnisa ] বি. দুই বা চার জনের রাকেট ও বল সহযোগে খেলাবিশেষ। [ইং. tennis]।

টেটিয়া

টেটিয়া [ ṭēṭiẏā ] বিণ. ১. ধূর্ত; ২. বদমাশ। [দেশি]।

টেকনিক

টেকনিক [ ṭēka-nika ] বি. কৌশল, প্রকরণ, ভঙ্গি (খেলার টেকনিক)। [ইং. technique]।

টুসু

টুসু [ ṭusu ] বি. পল্লিবাংলার লৌকিক উত্সববিশেষ; পৌষ মাসের লৌকিক উত্সববিশেষ। [দেশি-তু. সং. তুষ]।

টুলি

টুলি [ ṭuli ] বি. পল্লি, পাড়া, বসতি (কামারটুলি, বাঙালিটুলি)। [হি. টোলী]।

টুল

টুল [ ṭula ] বি. একজনের বসবার উপযোগী ছোট চৌকিবিশেষ। [ইং. stool]।