টিট

টিট [ ṭiṭa ] বিণ. নিলর্জ্জ, বেহায়া; ঠ্যাটা। [সং. ধৃষ্ট?]। টিটপনা বি. ঠ্যাটামি, বেহায়াপনা।

টিকিটমাস্টার

টিকিটবাবু, টিকিটমাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী।

টিকিটবাবু

টিকিটবাবু, টিকিটমাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী।

টিকিট

টিকিট [ ṭikiṭa ] বি. ১. ভাড়া মাশুল ইত্যাদির নিদর্শনপত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); ২. পরিচয়পত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); ২. পরিচয়পত্রবিশেষ (কয়েদির টিকিট)। [ইং. ticket]। টিকিটবাবু, টিকিটমাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী।

টায়টৌয়

টায়টায়, টায়টৌয় [ ṭāẏa-ṭāẏa, ṭāẏa-ṭauẏa ] ক্রি-বিণ. কোনোরকমে; ঠিক ঠিক; না কম না বেশি (টায়টায় পাশ করেছে, টায়টায় চালানো)। [টালটোল?]।

টায়টায়

টায়টায়, টায়টৌয় [ ṭāẏa-ṭāẏa, ṭāẏa-ṭauẏa ] ক্রি-বিণ. কোনোরকমে; ঠিক ঠিক; না কম না বেশি (টায়টায় পাশ করেছে, টায়টায় চালানো)। [টালটোল?]।

টোলা

টোলা [ ṭōlā ] বি. নগরের অংশ, পল্লি; বসতি (বাঙালিটোলা)। [হি. টোলা]।

টেলিফোন

টেলিফোন [ ṭēli-phōna ] বি. তড়িত্সংযুক্ত তারের সাহায্যে দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথোপকথন বা তার যন্ত্র, (পরি.) দূরভাষ। [ইং. telephone]।

টোরা

টোরা [ ṭōrā ] বি. (আঞ্চ.) শিশুদের কোমরের অলংকারবিশেষ। [তু. সং. কটিত্র]।

টোপাজ

টোপাজ [ ṭōpāja ] বি. পোখরাজ বা পুষ্পরাগমণি। [ইং. topaz]।