টলটল

টলটল [ ṭala-ṭala ] বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]।

টল

টল১ [ ṭala ] দ্র টলন। টলটল [ ṭala-ṭala ] বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]। টলটলানো ক্রি. টলটল করা। টলটলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)। টলটলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)। টলট্টল [ ṭalaṭṭala ] বিণ. অত্যন্ত বিক্ষুব্ধ বা আন্দোলিত; উচ্ছলিত। [বাং. টল + টল]। টলন, টল২ [ ṭalana, ṭala২ ] বি. ১. বিচলন, স্খলন (কিছুতেই টলন নেই); ২. বিহ্বলতা। [সং. √ টল্ (ব্যাকুলতা) + অন, অ]।

টাকা করা

টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা।

টাকা ভাঙানো

টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা।

টাকা মারা

টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা।

টাকায় টাকা আনে

টাকায় টাকা আনে – ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়।