ঝ ঝগড় ঝগড় [ jhagaḍ় ] বি. ১. (প্রা. বাং.) ঝগড়া; ২. অপরাধ, ত্রুটি (‘কি মোর ঝগড় ভেল’: শ্রীকৃ)। [ঝগড়া দ্র]
ঝ ঝক্কি ঝক্কি [ jhakki ] বি. ১. ঝুঁকি, দায়িত্ব (কাজের ঝক্কি নেওয়া); ২. ঝঞ্ঝাট, ধকল, উপদ্রব (ঝক্কি পোহানো)। [হি. ঝক্কী]।
ঝ ঝকমারি ঝকমারি [ jhakamāri ] বি. ১. (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); ২. ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]।
ঝ ঝ ঝ [ jh ] বাংলা বর্ণমালার নবম ব্যঞ্জমবর্ণ, এবং ঘোষ মহাপ্রাণ তালব্য ঝ্-ধ্বনির দ্যোতক বর্ণবিশেষ। n– the ninth consonant of the Bengali alphabet.
ট টোয়ানো তোয়ানো, টোয়ানো [ tōẏānō, ṭōẏānō ] ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]।
ট টোকা টোকা১ টুকা-এর চলিত রূপ। টোকা২ [ ṭōkā২ ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। টোকা৩ [ ṭōkā৩ ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।
ট টাট টাট১ টাটিটাট২-র রূপভেদ। টাট২ বি. পূজাকার্যে ব্যবহৃত তামার থালাবিশেষ। [হি. টঠিয়া=থালা, অথবা পা.তট্টক<সং. তাম্রপাত্র] টাট৩ [ ṭāṭa৩ ] বি. মহাজনের ফরাস বা গদি। [হি. টট=চট, কেম্বিস]।