ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি. ১. মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); ২. গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.); ৩. তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা (‘ঝঙ্কারিবে অলি’)। ঝংকৃতি বি. ঝংকার।