জীবাত্মা

জীবাত্মা [ jībātmā ] (-ত্মন্) বি. ১. জীবনামক আত্মা; দেহধারী আত্মা; ২. বিশেষ জীবের মধ্যে প্রতিবিম্বিত পরমাত্মা, পরমাত্মার প্রকাশরূপ জীবের দেহস্হ চৈতন্য। [সং. জীব + আত্মন্]।

জীবিতেশ্বর

জীবিতেশ্বর বি. ১. প্রাণেশ্বর, স্বামী; ২. যমরাজ; ৩. ঈশ্বর, পরমেশ্বর; ৪. প্রভু, নাথ।

জুঁই

জুঁই [ jum̐i ] বি. খুব ছোট সুগন্ধি ফুলবিশেষ, যুথিকা। [সং. যূথিকা]।

জ্ঞানকোষ

জ্ঞানকোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia.

জীরক

জীরক [ jīraka ] বি. মশলাবিশেষ, জিরে। [সং. জীর + ক]।

জ্ঞানকৃত

জ্ঞানকৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ)

জ্ঞানকাণ্ড

জ্ঞানকাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু।