জীবন্মুক্ত

জীবন্মুক্ত [ jībanmukta ] বিণ. জীবিতাবস্হাতেই পার্থিব মায়া-বন্ধন থেকে মুক্ত, কিন্তু তবু প্রারব্ধ কর্ম সম্পন্ন করার জন্য নিরাসক্তভাবে দেহধারণ করে আছেন এমন। [সং. জীবত্ + মুক্ত]। জীবন্মুক্তি বি. জীবন্মুক্ত অবস্হা; জীবন্মুক্ত হওয়া।

জ্ঞানত

জ্ঞানত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে।

জীবাশ্ম

জীবাশ্ম [ jībāśma ] বি. প্রস্তরীভূত উদ্ভিদ বা প্রাণী, বহু পূর্বে মৃত প্রাণী বা উদ্ভিদের প্রস্তরে পরিণত দেহাবশেষ, fossil (বি.প.)। [সং. জীব + অশ্ম]।

জীবান্তক

জীবান্তক [ jībāntaka ] বিণ. জীবননাশক। ☐ বি. ব্যাধ। [সং. জীব + অন্তক]।

জীবাণু

জীবাণু [ jībāṇu ] বি. অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, microbe. [সং. জীব + অণু]। রোগ-জীবাণু বি. যে জীবাণু জীবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, bacillus.