ছরকুটে

ছরকুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)।

ছরকোট

ছরকট, ছরকোট [ chara-kaṭa, chara-kōṭa ] বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]।

ছরকট

ছরকট, ছরকোট [ chara-kaṭa, chara-kōṭa ] বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]। ছরকুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)।

ছবি

ছবি১ [ chabi ] বি. ১. দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); ২. শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]। ছবি২ [ chabi ] বি. চিত্রিত মূর্তি, প্রতিমূর্তি; আলেখ্য। [আ. শবীহ্-তু. আ. তস্বীর]।

ছমছমে

ছমছমে বিণ. গা ছমছম করে এমন, ভয়োত্পাদক।

ছমছম

ছমছম [ chamachama ] বি. ভয়জনিত বিকারের ভাব, ভয়জনিত শিহরন (গা ছমছম করা)। [ধ্বন্যা.]। ছমছমে বিণ. গা ছমছম করে এমন, ভয়োত্পাদক।

ছন্নমতি

ছন্নমতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।

ছন্নছাড়া

ছন্নছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)।

ছন্ন

ছন্ন [ channa ] বিণ. ১. আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); ২. লুপ্ত, নষ্ট, অপসারিত (‘পাপতাপ হবে ছন্ন’: ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ছন্নছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ছন্নমতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।