ছিনা১ [ chinā ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ছিনাজোঁক বি. ১. সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; ২. (আল.) নাছোড়বান্দা লোক। ছিনা২ [ chinā ] বি. ১. বুক, বক্ষঃস্হল; ২. বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]। ছিনা৩, ছিনানো [ chinā, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিনতাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।