ছুপা

ছুপা, ছোপা [ chupā, chōpā ] ক্রি. ১. ছোপ ধরানো; ২. রাঙানো, রং করা (শাড়ি ছোপানো)। [বাং. √ ছোপা]।

ছিটাবোনা

ছিটাবোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া।

ছিটাবেড়া

ছিটাবেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া।

ছিটাফোঁটা

ছিটাফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)।

ছিটানো

ছিটানো ক্রি. ১. ছড়া দেওয়া; ২. বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; ৩. সিঞ্চন করা; ৪. ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছিটা

ছিটা, (কথ্য) ছিটে [ chiṭā, (kathya) chiṭē ] বি. ১. নিক্ষিপ্ত কণা; ২. ছাট (জলের ছিটে); ৩. বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); ৪. বন্দুকের ছটরা; ৫. আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ছিটাছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ছিটানো ক্রি. ১. ছড়া দেওয়া; ২. বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; ৩. সিঞ্চন করা; ৪. ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ছিটাফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ছিটাবেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ছিটাবোনা ক্রি....

ছুঁচোর কেত্তন

ছুঁচোর কেত্তন — ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ।

ছুঁচাবাজি

ছুঁচাবাজি, ছুঁচোবাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ।