অভিযুক্ত [ abhi-yukta ] বিণ. দোষারোপ করা হয়েছে এমন, নালিশ করা হয়েছে এমন। বি. আসামি, যাকে দোষী বলা বা মনে করা হয়েছে। [সং. অভি + √ যুজ্ + ত]। অভিযোক্তা, অভিযোক্তৃ–বিণ. বি. নালিশ বা দোষারোপ করে এমন (ব্যক্তি), বাদী; ফরিয়াদি।
অভিযান [ abhi-yāna ] বি. (দেশ জয়, দেশ আবিষ্কার, শত্রু দমন, অজানাকে জানা ইত্যাদি উদ্দেশ্যে) সদলবলে যাত্রা (নিরক্ষতার বিরুদ্ধে অভিযান, এভারেষ্ট জয়ের অভিযান, সমুদ্র অভিযান, আলেকজান্ডারের অভিযান)। [সং. অভি + √ যা + অন]।