চ চতুষ্টয় চতুষ্টয় [ catuṣṭaẏa ] বিণ. ১. চার অবয়ববিশিষ্ট (বেদচতুষ্টয়); ২. চার রকমের (আশ্রমচতুষ্টয়)। ☐ বি. চারটির সমষ্টি (নীতিচতুষ্টয়)। [সং. চতুঃ + তয় (তয়প্)]।
চ চতুষ্ক চতুষ্ক [ catuṣka ] বি. ১. চারটির সমষ্টি; ২. চার কোণবিশিষ্ট ক্ষেত্র; ৩. চত্বর; ৪. চারটি স্তম্ভযুক্ত মণ্ডপ। [সং. চতুঃ + √কৈ + অ]।
চ চতুর্বর্ণ চতুর্বর্ণ [ caturbarṇa ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ। [সং. চতুর্ + বর্ণ]।
চ চতুর্বর্গ চতুর্বর্গ [ caturbarga ] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]।
চ চতুর্দিক চতুর্দিক [ caturdika ] (-র্দিশ্) বি. ১. উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক; ২. সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)। [সং. চতুর্ + দিশ্]।
চ চতুর্থী চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। ☐ বি. ১. (জ্যোতিষ.) তিথিবিশেষ; ২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; ৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; ৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।