চ চরকি চরকি [ caraki ] বি. ১. চক্রাকার আতশবাজিবিশেষ; ২. সুতা জড়াবার নাটাই; ৩. মন্থনদণ্ডবিশেষ। [ফা. চর্খী]।
চ চমকপ্রদ চমকপ্রদ [ camaka-prada ] বিণ. বিস্ময়কর, আশ্চর্যজনক (ভারি চমকপ্রদ ঘটনা)। [বাং. চমক + সং. প্রদ (প্রদানকারী)]।