অভিরত

অভিরত [ abhi-rata ] বিণ. অত্যন্ত আসক্ত বা অনুরক্ত। [সং. অভি + রত]। অভিরতি–বি. অত্যন্ত আসক্তি বা অনুরাগ।

অমত

অমত [ amata ] বি. অসম্মতি; অসমর্থন; আপত্তি (তাঁর অমতেই একাজ হয়েছে)। [বাং. অ + মত]। অমত করা–ক্রি. আপত্তি জানানো (তিনি আর এতে অমত করেননি)।

অভিযোজ্যতা

অভিযোজ্যতা–বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা।

অমঙ্গলকর

অমঙ্গলকর, অমঙ্গলজনক–বিণ. অকল্যাণকর,  ক্ষতিকর।

অভিযোজিত

অভিযোজিত–বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন।

অমঙ্গল

অমঙ্গল [ amańgala ] বি. মঙ্গল বা কল্যাণের অভাব; অশুভ বিষয়; ক্ষতি, অপকার (অমঙ্গল ঘনিয়ে আসবে)। [সং. ন + মঙ্গল]। অমঙ্গলকর, অমঙ্গলজনক–বিণ. অকল্যাণকর,  ক্ষতিকর। অমঙ্গল্য–বিণ. অমঙ্গলজনক, ক্ষতিকর।

অভিযোজন

অভিযোজন [ abhi-yōjana ] বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation.   [সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]। অভিযোজিত–বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভিযোজ্য–বিণ. অভিযোজনের যোগ্য। অভিযোজ্যতা–বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা।