গায়ে ফুঁ দিয়ে বেড়ানো

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা।

গায়ে দেওয়া

গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)।

গায়ের চামড়া জ্বালা

গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)।

গা ম্যাজম্যাজ করা

গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা।

গা ভারী হওয়া

গা ভারী হওয়া ক্রি. বি. ১. অসুস্হ বোধ করা ; ২. (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া।

গা বমি বমি করা

গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া।