গৌড়

গৌড় [ gauḍ ] বি. বাংলাদেশের, বিশেষত উত্তরবঙ্গের প্রাচীন নাম। [সং. গুড় + অ]। গৌড়ী বি. ১. সংগীতের রাগিণীবিশেষ; ২. কাব্যের রীতিবিশেষ; ৩. গুড় থেকে প্রস্তুত মদবিশেষ। ☐ বিণ. গৌড়সম্বন্ধীয়। গৌড়ীয় বিণ. ১. গৌড়দেশে উত্পন্ন ; ২. গৌড়দেশসম্বন্ধীয়; ৩. গৌড়দেশের বা গৌড়দেশীয় (গৌড়ীয় মঠ)।

গৌড়সারং

গৌড়সারং [ gauḍ-sāra ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. গৌড় + সারঙ্গ]।

গৌরীশঙ্কর

গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।

গৌরীশংকর

গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।

গৌরীপট্ট

গৌরীপট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট।

গৌরীদান

গৌরীদান বি. ১. অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; ২. (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান।

গৌরী

গৌরী [ gaurī ] বি. ১. গৌরবর্ণা নারী; ২. দুর্গা; ৩. অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা। ☐ বিণ. গৌরবর্ণা। [সং. গৌর + ঈ]। গৌরীদান বি. ১. অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; ২. (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান। গৌরীপট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট। গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।

গ্যাঁট

গ্যাঁট [ gyān̐ṭa ] বিণ. স্হির, অনড়, নিশ্চল (গ্যাঁট হয়ে বসে আছ যে?)। [দেশি]। গ্যাঁটগ্যাঁট অব্য. গটগট -এর অনুরূপ।

গ্যাঁজানো

গ্যাঁজানো [ gyān̐jānō ] ক্রি. বি. (অশা.) অসার গল্পগুজব করা; বাজে গল্পে সময় কাটানো (দুপুরটা গোঁজিয়ে কাটালাম; এই ভরদুপুরে কোথায় গ্যাঁজাতে যাবে?)। [বাং. গ্যাঁজ১. > গ্যাঁজা + আনো]।