গ গুরুমুখী বিদ্যা গুরুমুখী বিদ্যা — যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)।
গ গুরুমা গুরুমা বি. ১. ধর্মোপদেশদাত্রী; ২. গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়।
গ গুরুমশাই গুরুমহাশয়, গুরুমশাই বি. ১. (প্রধানত পাঠশালার) শিক্ষক (‘পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে’: স. দ.); ২. (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।
গ গুরুমহাশয় গুরুমহাশয়, গুরুমশাই বি. ১. (প্রধানত পাঠশালার) শিক্ষক (‘পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে’: স. দ.); ২. (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।