গুছা

গুছা, গোছা [ guchā, gōchā ] ক্রি. ১. সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); ২. সংস্হান করা, সংগ্রহ করা, ব্যবস্হা করা (ঘর গুছিয়ে নিয়েছে); ৩. হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। গুছানো, গোছানো ক্রি. গুছা, গোছা। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। গুছানে, গোছানে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত।

গুছানো

গুছানো, গোছানো ক্রি. গুছা, গোছা। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত।

গোছানে

গুছানে, গোছানে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত।

গুছানে

গুছানে, গোছানে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত।

গুড়িগুড়ি

গুটিগুটি, গুড়িগুড়ি [ guṭi-guṭi, guḍi-guḍi ] ক্রি-বিণ. (গুটিপোকার মতো) আস্তে আস্তে পা ফেলে, ধীরগমনে (‘আসে গুটি গুটি বৈয়াকরণ’: রবীন্দ্র)। [গুটি২ দ্র]।

গুটিগুটি

গুটিগুটি, গুড়িগুড়ি [ guṭi-guṭi, guḍi-guḍi ] ক্রি-বিণ. (গুটিপোকার মতো) আস্তে আস্তে পা ফেলে, ধীরগমনে (‘আসে গুটি গুটি বৈয়াকরণ’: রবীন্দ্র)। [গুটি২ দ্র]।

গুটিকতক

গুটিকত, গুটিকতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক।

গুটিকত

গুটিকত, গুটিকতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক।

গুটিকা

গুটি২, গুটিকা [ guṭi, guṭikā ] বি. ১. বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); ২. গুলি, ছোট ডেলা; ৩. ঘুঁটি (দাবার গুটি); ৪. নবজাত ফল, কুশি (আমের গুটি) ; ৫. ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; ৬. বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); ৭. রেশমের কোষ (রেশমের গুটি); ৮. কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্‌ (=গুট্) + ই (স্বার্থে) + আ]।