গাঁটকাটা

গাঁটকাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার।

গাঁজানো

গাঁজানো ক্রি. বাজে কথায় মত্ত হয়ে সময় নষ্ট করা। ☐ বি. উক্ত অর্থে। গাঁজানো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

গাঁজাখুরি

গাঁজাখুরি বিণ. গাঁজাখোরের স্বপ্ন দেখার মতো আজগুবি; বিশ্বাস করা যায় না এমন।

গাঁজাখোর

গাঁজাখোর বিণ. বি. গাঁজা খেতে অভ্যস্ত (ব্যক্তি), গেঁজেল।

গাঁজা খাওয়া

গাঁজা খাওয়া ক্রি. বি. ১. গাঁজার ধোঁয়া পান করা; ২. (আল.) অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)।

গাঁজা

গাঁজা১ [ gān̐jā ] বি. গঞ্জিকা, সিদ্ধি গাছের জটা থেকে প্রস্তুত মাদকবিশেষ ; ২. (আল.) অবাস্তব বা অলীক কথা। [সং. গঞ্জা (=সুরাগৃহ) > হি. গাঞ্জা]। গাঁজা খাওয়া ক্রি. বি. ১. গাঁজার ধোঁয়া পান করা; ২. (আল.) অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)। গাঁজাখোর বিণ. বি. গাঁজা খেতে অভ্যস্ত (ব্যক্তি), গেঁজেল। গাঁজাখুরি বিণ. গাঁজাখোরের স্বপ্ন দেখার মতো আজগুবি; বিশ্বাস করা যায় না এমন। গাঁজানো ক্রি. বাজে কথায় মত্ত হয়ে সময় নষ্ট করা। ☐ বি. উক্ত অর্থে। গাঁজা২ [ gān̐jā ] ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √গাঁজ + আ]।...

গিন্নিপনা

গিন্নিপনা বি. গৃহিণীর আচরণ; গৃহকর্ত্রীর মতো ভাব দেখানো; (ব্যঙ্গে) অল্পবয়স্ক মেয়ের পাকামি।

গিন্নি

গিন্নি [ ginni ] বি. ১. গৃহিণী, গৃহকর্ত্রী; ২. পত্নী। [সং. গৃহিণী]। গিন্নিপনা বি. গৃহিণীর আচরণ; গৃহকর্ত্রীর মতো ভাব দেখানো; (ব্যঙ্গে) অল্পবয়স্ক মেয়ের পাকামি। গিন্নিবান্নি বি. বয়স্কা ও অভিজ্ঞা গৃহিণী।