গাত্র
গাত্র [ gātra ] বি. ১. শরীর, অঙ্গ, গা (‘ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা’: সু. রা); ২. পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র (‘ষ্ট্রন্’ করণে)]। গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। গাত্রমার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। গাত্রহরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানুলেপনী বি. ১. গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; ২. সাবান। গাত্রবস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. ১. গায়ের চাদর; ২. বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো।