গুঁজামিল

গুঁজামিল, গোঁজামিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।

গুঁজা

গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. ১. ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); ২. পোঁতা (পেরেক গোঁজা); ৩. এঁটে রাখা, স্হাপন করা (কানে কলম গোঁজা) ; ৪. লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); ৫. নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. ১. অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; ২. খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; ৩. খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। গুঁজামিল, গোঁজামিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।

গিলে

গিলে — গিলা১ -এর কথ্য রূপ।

গিলিতচর্বণ

গিলিতচর্বণ বি. রোমন্হন, জাবর কাটা, ভক্ষিত বস্তু উগরে পুনরায় মুখের মধ্যে এনে চর্বণ।

গিলিত

গিলিত [ gilita ] বিণ. গলাধঃকরণ করা হয়েছে এমন; গেলা হয়েছে এমন; ভক্ষিত (গিলিতান্ন)। [সং. √গৃ + ত]। গিলিতচর্বণ বি. রোমন্হন, জাবর কাটা, ভক্ষিত বস্তু উগরে পুনরায় মুখের মধ্যে এনে চর্বণ।

গিলানো

গিলানো, গেলানো ক্রি. ১. গলাধঃকরণ করানো ; ২. পান করানো; ৩. সেবন করানো; ৪. খাওয়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

গিলা করা

গিলা-করা বিণ. গিলার সাহায্যে কুঞ্চিত করা হয়েছে এমন (গিলা-করা পাঞ্জাবি)।

গিলা

গিলা১ [ gilā১. ] বি. চ্যাপটা ও মসৃণ লতাফলবিশেষ। [দেশি]। গিলা-করা বিণ. গিলার সাহায্যে কুঞ্চিত করা হয়েছে এমন (গিলা-করা পাঞ্জাবি)। গিলা ২, গেলা [ gilā, gēlā ] ক্রি. ১. গলাধঃকরণ করা (ট্যাবলেট গেলা); ২. পান করা (জল গেলা); ৩. সেবন করা (গাদা গাদা ওষুধ গেলা) ; ৪. (মন্দার্থে) খাওয়া (গাণ্ডেপিণ্ডে গেলা, এখন এই ভাতগুলো গেলো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গৃ (গিলনে) + বাং. আ]। গিলানো, গেলানো ক্রি. ১. গলাধঃকরণ করানো ; ২. পান করানো; ৩. সেবন করানো; ৪. খাওয়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

গিরে

গিরে — গিরা-এর কথ্য রূপ।