গুলি
গুলি১, গুলিন, গুলিন্ — গুলা১ -এর রূপভেদ। গুলি২ [ guli ] বি. ১. যেকোনো ক্ষুদ্র গোলাকার বস্তু, গুটিকা (গুলি খেলা) ; ২. ওষুধের বড়ি, pill (হজমি গুলি, আমাশার গুলি) ; ৪. আফিম থেকে প্রস্তুত মাদকবিশেষ, চণ্ডু (গুলিখোর); ৫. বন্দুকের ছর্রা বা ধাতুগোলক, bullet. [হি. গোলী < সং. √গুড়্ + অ + ই]। গুলিখোর বি. বিণ. চণ্ডুসেবনকারী। গুলিডাণ্ডা বি. খেলাবিশেষ ও তার উপকরণ; ডাংগুলি। গুলিকা বি. গুটিকা; বটিকা; বন্দুকের গুলি। গুলি মারা (অশা.) ক্রি. বি. তোয়াক্কা না করা; উপেক্ষা করা (গুলি মারো ওই চাকরিকে)।