ক্ষ

ক্ষোভ

ক্ষোভ [ kṣōbha ] বি. ১. মানসিক চাঞ্চল্য, বেদনা, মনস্তাপ (তার রূঢ় ব্যবহারে ক্ষোভ হওয়াই স্বাভাবিক); ২. আন্দোলন, আলোড়ন, বিক্ষোভ (ইন্দ্রিয়ক্ষোভ)। [সং. √ ক্ষুভ্ + অ]। ক্ষোভন–বি. কামদেবের পঞ্চবাণের অন্যতম। ক্ষোভিত–বিণ. যার মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে; আলোড়িত; চঞ্চলীকৃত।
ক্ষ

ক্ষোদন

ক্ষোদন [ kṣōdana ] বি. ১. চূর্ণ করা; ২. উত্কীর্ণ করা, খোদাই। [সং. √ ক্ষুদ্ + অন]। ক্ষোদিত–বিণ. খোদাই করা হয়েছে এমন, উত্কীর্ণ।
ক্ষ

ক্ষৈরেয়

ক্ষৈরেয় [ kṣairēẏa ] বিণ. ক্ষীরসম্বন্ধীয়; দুগ্ধজাত; দুগ্ধপক্ব। [সং. ক্ষীর + এয়]।
ক্ষ

ক্ষেমঙ্কর

ক্ষেমঙ্কর, ক্ষেমংকর–বিণ. মঙ্গলদায়ক, শুভকর। স্ত্রী. ক্ষেমঙ্করী, ক্ষেমংকরী।
ক্ষ

ক্ষেমদর্শী

ক্ষেমদর্শী (-র্শিন্)–বিণ. কল্যাণদর্শী, শুভদর্শী, যে নিজের মঙ্গলের দিকে নজর দেয়।
ক্ষ

ক্ষেমংকর

ক্ষেমংকর, ক্ষেমঙ্কর–বিণ. মঙ্গলদায়ক, শুভকর। স্ত্রী. ক্ষেমংকরী, ক্ষেমঙ্করী।