খই
খই [ khi ] বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ। [সং. খদিকা]। খইচালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি। খইচুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ। খইঢেকুর বি. চোঁয়া ঢেকুর। খইয়া, খইয়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।
ক্ষেম
ক্ষেম [kṣēma] বি. 1 শুভ, মঙ্গল, কল্যাণ (‘মহাশক্তি মহাক্ষেম’: রবীন্দ্র); 2 লব্ধবস্তু সংরক্ষণ (যোগক্ষেম)। [সং. √ ক্ষি + ম]। ক্ষেমংকর, ক্ষেমঙ্কর বিণ. মঙ্গলদায়ক, শুভকর। স্ত্রী. ক্ষেমংকরী, ক্ষেমঙ্করী। ক্ষেমদর্শী(-র্শিন্) বিণ. কল্যাণদর্শী, শুভদর্শী, যে নিজের মঙ্গলের দিকে নজর দেয়। ক্ষেমবান (-বত্) মঙ্গলযুক্ত; কুশলী।