খবরা-খবর

খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। 

খবরদারি

খবরদারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। 

খবরদার

খবরদার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐  বিণ. সতর্ক, সাবধান।

খবর হওয়া

খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর  হয়েছে?)।

খবর নেওয়া

খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান  নেওয়া।

খবর রাখা

খবর রাখা ক্রি. বি. ১. তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর  রাখি না) ; ২. যোগাযোগ রাখা।

খবর করা

খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। 

খবর

খবর [ khabara ] বি. ১. সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য  (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); ২. তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে  হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)।  খবর রাখা ক্রি. বি. ১. তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর  রাখি না) ; ২. যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান  নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর  হয়েছে?)। খবরদার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐  বিণ. সতর্ক, সাবধান। খবরদারি বি. সতর্কতা;...

খপ্পর

খপ্পর [ khappara ] বি. ১. কবল, ফাঁদ (একটা বদমাশের খপ্পরে পড়েছে); ২.  খাপরা, খোলা; ৩. খোলা বা খাপরার চাল। [সং. খর্পর]।

খপোত

খপোত [ khapōta ] বি. বিমান, ব্যোমযান, এরোপ্লেন। [সং. খ + পোত]।