খ খয়া খয়া [ khaẏā ] বিণ. ১. ক্ষয়প্রাপ্ত, খয়ে গেছে এমন; ২. রোগা, পাতলা (খয়া গড়ন, খয়া চেহারা)। [সং. ক্ষয় + বাং. আ]।
খ খয়রাত খয়রাত [ khaẏarāta ] বি. ১. দান (আমি কি এখানে খয়রাত করতে বসেছি?); ২. বিতরণ; ৩. ভিক্ষা। [আ. খয়্রাত্]। খয়রাতি বিণ. দানসম্বন্ধীয়; দানরূপে প্রাপ্ত; দাতব্য।
খ খয়রা খয়রা১ [ khaẏarā ] বিণ. খয়েরি রঙের (খয়রা কাপড়)। [বাং. খয়ের + আ (যুক্তার্থে)]। খয়রা২ [ khaẏarā ] বি. ছোট সাদা আঁশযুক্ত মাছবিশেষ। [দেশি]।
খ খমধ্য খমধ্য [ khamadhya ] বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।
খ খপিশ খপিশ, খবিশ [ khapiśa, khabiśa ] বি. (মুসলমানদের বিশ্বাস অনুযায়ী) ভূত-প্রেত। ☐ বিণ. নোংরা, ময়লা (আমার বাড়ির চাকরটা ভারি খবিশ)। [আ. খবীশ্]।
খ খবিশ খবিশ, খপিশ [ khabiśa, khapiśa ] বি. (মুসলমানদের বিশ্বাস অনুযায়ী) ভূত-প্রেত। ☐ বিণ. নোংরা, ময়লা (আমার বাড়ির চাকরটা ভারি খবিশ)। [আ. খবীশ্]।