খরমুজ

খরমুজ, খরমুজা [ kharamuja, kharamujā ] বি. ফুটিজাতীয় ফলবিশেষ।  [ফা. খরবুজহ্]।

খরজ

খরজ [ kharaja ] বি. সংগীতের স্বরগ্রামের প্রথম সুর, ষড্জ; সা। [সং.  ষড্জ]।

খরুচে

খরুচে, খরচে বিণ. অত্যধিক  খরচ করে এমন।

খরচে

খরচে, খরুচে বিণ. অত্যধিক  খরচ করে এমন।

খরচ-পত্র

খরচ-পত্র, খরচ-খরচা বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ।

খরচ-খরচা

খরচ-খরচা, খরচ-পত্র বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ।

খরচ

খরচ, খরচা [ kharaca, kharacā ] বি. ব্যয়। [ফা. খর্চ্]।  খরচ-খরচা, খরচ-পত্র বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ। খরচে, খরুচে বিণ. অত্যধিক  খরচ করে এমন।

খরচা

খরচা, খরচ [ kharacā, kharaca ] বি. ব্যয়।

খরগোশ

খরগোশ [ kharagōśa ] বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট  নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]।

খরখরে

খরখরে বিণ. ১.  কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন;  ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।