খরিফ

খরিফ [ kharipha ] বি. হেমন্তকালীন শস্য। ☐ বিণ. উক্ত অর্থে। [আ.]।

খরিদা

খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।

খরিদ

খরিদ [ kharida ] বি. ক্রয়, কেনা। [ফা. খরিদ]। খরিদদার, খদ্দের বি. ক্রেতা।  খরিদমূল্য বি. যে-দামে কেনা হয়েছে। খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।

খরানি

খরানি [ kharāni ] বি. (আঞ্চ.) রৌদ্রময় ও বৃষ্টিহীন দিন।

খরাদ

খরাদ [ kharāda ] বি. কুঁদযন্ত্রে কাঠ চেঁছে মসৃণ করা। [আ.]।

খরাজ

খরাজ [ kharāja ] বি. যে জমির কর দিয়ে হয়। [ফা. খিরাজ]।

খরা

খরা [ kharā ] বি. ১. রৌদ্র; ২. গ্রীষ্ম; ৩. অনেক দিন ধরে একটানা অনাবৃষ্টি। ☐  ক্রি. কড়া করে ভাজা। ☐ বিণ. কড়া ভাজা হয়েছে এমন। [সং. খর + বাং. আ]।

খরমুজা

খরমুজা, খরমুজ [ kharamujā, kharamuja ] বি. ফুটিজাতীয় ফলবিশেষ।  [ফা. খরবুজহ্]।