খ খাত খাত [ khāta ] বি. (উচ্চা. খাত্) ১. খনিত স্হান, গর্ত, খানা; ২. পুকুর; ৩. খাঁড়ি; ৪. খনি; ৫. গড়খাই, পরিখা, প্রণালী; ৬. যাওয়া-আসার পথ (নানা খাতে খরচ)। ☐ বিণ. (উচ্চা. খাতো) খনন করা হয়েছে এমন, খনিত (স্বখাত সলিল)। [সং. √খন্ + ত]।
খ খাণ্ডব খাণ্ডব [ khāṇḍaba ] বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং. খণ্ডু + অ]। খাণ্ডবদাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড।
খ খাড়া খাড়া [ khāḍā ] বিণ. ১. সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে আছে); ২. লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); ৩. একটানা, পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। ☐ বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। খাড়াই বি. উচ্চতা। খাড়াখাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)।