খাতির জমা

খাতির জমা বি.  নিশ্চয়তা; দৃঢ ধারণা; নিশ্চিন্ততা। ☐ বিণ. নিশ্চিন্ত।

খাতির

খাতির [ khātira ] বি. ১. সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির  পেল); ২. প্রভাব (তার খাতিরেই কাজটা হল); ৩. সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার  যথেষ্ট খাতির আছে) ; ৪. কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির  খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। খাতির জমা বি.  নিশ্চয়তা; দৃঢ ধারণা; নিশ্চিন্ততা। ☐ বিণ. নিশ্চিন্ত। খাতিরদারি বি. সমাদর; আতিথ্য। খাতির  নাদারত, খাতির নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত  কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। ☐ বি. উপেক্ষা।

খাতা লেখা

খাতা লেখা  ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা।

খাতাবন্দি

খাতাবন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত।

খাতাপত্র

খাতাপত্র বি. নানান বিষয়ের  বা নানাবিধ খাতা।

খাতা

খাতা [ khātā ] বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা  কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। খাতাপত্র বি. নানান বিষয়ের  বা নানাবিধ খাতা। খাতাবন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা  ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা।

খাতক

খাতক [ khātaka ] বি. অধর্মণ, দেনাদার, ঋণী (খাতকদের কাছ থেকে টাকা  আদায় করা যাচ্ছে না)। [< সং. খাদক]।