অ অমানুষিক অমানুষিক–বিণ. ১. মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম); ২. মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)। বি. অমানুষিকতা।
অ অমানান অমানান [ amānāna ] বিণ. মানানসই নয় এমন, মানায় না এমন। [বাং. ন + মানান (শোভনতা)]। তু. বেমানান।