খ খেচামেচি খেচামেচি, খেচাখেচি [ khēcā-mēci, khēcā-khēci ] বি. গোলমাল; অপ্রিয় বাদ-প্রতিবাদ (তোমাদের এই খেচাখেচি এবার দয়া করে থামাও)। [তু. কচকচি]।
খ খেচাখেচি খেচাখেচি, খেচামেচি [ khēcā-khēci, khēcā-mēci ] বি. গোলমাল; অপ্রিয় বাদ-প্রতিবাদ (তোমাদের এই খেচাখেচি এবার দয়া করে থামাও)। [তু. কচকচি]।
খ খেচরী খেচরী১, খচরী স্ত্রী. খেচর। খেচরী২, খেচরান্ন [ khēcarī , khēcarānna ] বি. খিচুড়ি। [খেচর + অন্ন, ঈ]
খ খেচর খেচর [ khēcara ] বিণ. আকাশচারী (খেচর প্রাণীরা)। ☐ বি. পাখি। [সং. খে + √চর্ + অ]। স্ত্রী. খেচরী১, খচরী। খেচরান্ন, খেচরী২ [ khēcarānna, khēcarī ] বি. খিচুড়ি। [খেচর + অন্ন, ঈ]
খ খেঁচড়া খেঁচড়া [ khēncaḍā ] বিণ. ১. অশিষ্ট; বজ্জাত; দুষ্ট; ২. অপরিচ্ছন্ন বা অসম্পূর্ণভাবে করা হয়েছে এমন (আধ-খেঁচড়া)। [দেশি]।