খেদ

খেদ [ khēda ] বি. ১. আক্ষেপ (ব্যাপারটার জন্যে এখন খেদ হচ্ছে); ২. বিলাপ;  দুঃখ (জন্মালে মরতেই হবে, তার জন্যে খেদ করে লাভ নেই); ৩. অনুতাপ (কৃতকর্মের জন্য  খেদ)। [সং. √খিদ্ + অ]।

খেত্রি

খেত্রি [ khētri ] বি. হিন্দুস্থানি গোষ্ঠীবিশেষ, ছেত্রী। [সং. ক্ষত্রিয়]।

খেতাবধারী

খেতাবধারী  (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)।

খেতাব

খেতাব [ khētāba ] বি. সম্মানসূচক উপাধি; শিরোপা। [আ. খিতাব্]। খেতাবধারী  (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)।

খেত

খেত [ khēta ] বি. চাষের জমি, ক্ষেত (খেতের ফসল)। [সং. ক্ষেত্র]।

খেটক

খেটক [ khēṭaka ] বি. ১. গদা বা মুগুর; ২. ঢাল (খড্গখেটকধারিণী)। [সং.  √খেট্ + ক]।

খেজুরিয়া

খেজুরিয়া, খেজুরে  বিণ. খেজুর  দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।

খেজুরে

খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর  দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।

খেজুরছড়ি

খেজুরছড়ি বি. ১. খেজুরের কাঁদি;  ২. ধানবিশেষ; ৩. খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ।

খেজুর

খেজুর [ khējura ] বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও  তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। খেজুরছড়ি বি. ১. খেজুরের কাঁদি;  ২. ধানবিশেষ; ৩. খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর  দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।