খামি১ [ khāmi ] বি. ১. অলংকারের মধ্যাংশ; ২. কণ্ঠহারের বলয়ের মধ্যে সংযোগকারী আংটা (খামি-দেওয়া হার)। [ফা. খম্]। খামি২, খামির [ khāmi, khāmira ] বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ।