খুঁজা
খুঁজা, খোঁজা [ khunjā, khōnjā ] ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি)। ☐ বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও চলছে)। [বাং. √খুঁজ্]। খুঁজাখুঁজি, খোঁজাখুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, জিনিসটা পেলাম না)। খুঁজিনো, খোঁজানো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ করানো। ☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।
খোঁড়া
খোঁড়া১, খুঁড়া [ khōnḍā, khunḍā ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্ < সং. √ক্ষুদ্]। খোঁড়া২ [ khōn̐ḍā ] বি. বিণ. পায়ের ত্রুটি বা অসুবিধার জন্য ঠিকমতো হাঁটতে পারে না এমন, খঞ্জ (খোঁড়াটা ছুটিতে পারছে না; খোঁড়া ভিখিরি)। [সং. খোঁড়]।
খুঁড়া
খুঁড়া, খোঁড়া [ khunḍā, khōnḍā ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্ < সং. √ক্ষুদ্]। খুঁড়াখুঁড়ি খোঁড়াখুঁড়ি বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি চলছে)।