কণ্ঠি

কণ্ঠি–বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা।

কণ্ঠাগতপ্রাণ

কণ্ঠাগতপ্রাণ–বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মুমূর্ষু প্রাণ।

কণ্ঠাগত

কণ্ঠাগত–বিণ. ১. কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; ২. বেরিয়ে এসেছে এমন।

কণ্ঠা

কণ্ঠা–বি. ১. গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; ২. গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)।

কণ্ঠহার

কণ্ঠহার–বি. ১. গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র।

কণ্ঠস্হ

কণ্ঠস্হ–বিণ. ১. কণ্ঠে অবস্হিত; ২. (আল.) মুখস্হ।

কণ্ঠলগ্ন

কণ্ঠলগ্ন, কণ্ঠলীন, কণ্ঠবদ্ধ–বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে)।

কণ্ঠরোধ

কণ্ঠরোধ–শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)।

কণ্ঠমণি

কণ্ঠমণি–বি. ১. গলায় ধারণীয় রত্ন; ২. (আল.) পরম আদরের পাত্র; ৩. গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam’s apple.