কতকটা

কতকটা–বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)।

কতক

কতক–বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)।

কত করে

কত করে ১. কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); ২. বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); ৩. বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)।

কতকাটা

কতকাটা–বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা।

কত

কত১ [ kata ] বি. কলমের মুখ, কচ; নিব। [আ. কত্]। কতকাটা–বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা। কত২ [ kata ] বিণ. ১. কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); ২. বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে ১. কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); ২. বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); ৩. বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। কতক–বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা...

কণ্ব

কণ্ব [ kaṇba ] বি. মুনিবিশেষ, শকুন্তলা যাঁর পালিতা কন্যা। [সং. √ কণ্ + ব]।

কণ্ডূতি

কণ্ডূতি–বি. ১. চুলকানি; ২. কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)।

কণ্ডূ

কণ্ডূ [ kaṇḍū ] বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। কণ্ডূতি–বি. ১. চুলকানি; ২. কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। কণ্ডূয়ন–বি. কণ্ডূতি; চুলকানো। কণ্ডূয়মান–বিণ. চুলকাচ্ছে এমন।