ক কথঞ্চিত্ কথঞ্চিত্, কথঞ্চন [ kathañcit, kathañcana ] ক্রি-বিণ. কোনোরকমে। বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)। [সং. কথম্ + চিত্, চন]।
ক কথক কথক [ kathaka ] বি. ১. পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক; ২. বক্তা। [সং. √ কথ্ + অক]। কথকঠাকুর–বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন। কথকতা–বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা।
ক কতিপয় কতিপয় [ kati-paẏa ] বিণ. কয়েকটি, কতকগুলি, কিছুসংখ্যক (কতিপয় দিবস, কতিপয় বালক)। [সং. কতি + অয় প আগম]।
ক কতি কতি [ kati ] বিণ. (প্রা. বাং.) ১. কত, কতপরিমাণ; ২. কিছু, কতিপয়। সর্ব. কোথায়। [সং. কিম্ + অতি, হি. কতী]।
ক কোতল কোতল, কতল [ kōtala, katala ] বি. ১. মুণ্ডচ্ছেদ, শিরচ্ছেদ; ২. হত্যা, খুন; ৩. প্রাণদণ্ড (রাজার আদেশে তাকে কতল করা হবে)। [আ. কত্ল্]।